রাজধানীর সবুজবাগে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় গাছের ডাল ভেঙে মাথায় পড়ে নজরুল মোল্লা (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার (০৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সবুজবাগের কুসুমবাগে এই দুর্ঘটনা ঘটে।
পরে মুমূর্ষু অবস্থায় তাকে দ্রুত উদ্ধার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
নজরুল বরগুনা জেলার আমতলি উপজেলার ডালাচাড়া গ্রামের সাহের মোল্লার ছেলে। তিনি রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেটের পেছনে একটি মেসে থাকতেন।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় ঘটনাটি জানানো হয়েছে।
এমবি





