সিলেটে ছাত্রলীগ ও ছাত্রশিবির কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় উভয়ের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে।

বুধবার  দুপুর সোয়া ১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এর প্রতিবাদে ছাত্রশিবির মিছিল বের করে। অন্যদিকে ছাত্রলীগ আনন্দ মিছিল বের করলে উভয়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রায়ের প্রতিবাদে ছাত্রশিবির কর্মীরা বন্দর থেকে একটি মিছিল বের করে। অন্যদিকে ছাত্রলীগ জিন্দাবাজার থেকে মিছিল বের করে। মিছিল দুটি সিটি পয়েন্টের সামনে আসলে প্রথমে ছাত্রলীগ কর্মীরা ছাত্রশিবির কর্মীদের ধাওয়া করে। পরে ছাত্রশিবির পাল্টা-ধাওয়া করে। এসময় উভয়ের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে সবাইকে সরিয়ে দেয়।

জেআই