ঢাকা সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন।

সোমবার বেলা ১১টা ৪২ মিনিটে তিনি বঙ্গবন্ধু জাদুঘর প্রাঙ্গণে উপস্থিত হন। এরপর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর তিনি বঙ্গবন্ধু জাদুঘরটি ঘুরে দেখেন।

এরপর সেখান থেকে দুপুর ১২টায় প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্যে রওনা দেন তিনি।

এমএনজে