হরতাল-অবরোধে নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপিসহ জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮ টা থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান জানান, আটককৃতরা বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মী। এর মধ্যে বিএনপির ১২ জন এবং জামায়াত-শিবিরের ৮ জন।
মাসুদুর বলেন, হরতাল-অবরোধকে কেন্দ্র করে সম্প্রতি রাজধানীতে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানো ও এসব কাজে পরিকল্পনা করার দায়ে তাদের আটক করা হয়েছে।আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
ইআর





