কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলকে কারাগারে প্রেরণ এবং তার রিমান্ড প্রক্রিয়ার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার আধাবেলার হরতাল ডেকেছে বিএনপি।
আজ বুধবার এই হরতালের ডাক দেন মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম মিজু।
সকালে এক প্রেস ব্রিফিংয়ে বিএনপি নেতা মিজু হরতালের ঘোষণা দিয়ে বলেন, বিএনপির ত্যাগী নেতা সোহেলকে ১৬০টি মিথ্যা মামলা দিয়ে তাকে সরকার জামিন না দিয়ে কারান্তরীণ করেছে। তাকে রিমান্ডে নেয়ার প্রক্রিয়া চালাচ্ছে।
এছাড়াও বিরোধীজোটের হাজার নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে কারান্তরীণ, বাড়ি ছাড়া করেছে। সরকারের এই কর্তৃত্ববাদি আচরণের প্রতিবাদে আমাদের এই হরতাল।
সকাল ৬টা থেকে দুদপুর ২টা পর্যন্ত রংপুর মহানগরবাসিকে দোকানপাটা গাড়ি অফিস আদালত বনধ রেখে শান্তিপূর্ন হরতাল পালনের আহবান জানান তিনি।
এসময় জেলা ও মহানগর বিএনপির একাংশের কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
এমবি





