সিরাজগঞ্জের শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন খলিফাকে থানা থেকে প্রত্যাহার করে সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে নেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে পুলিশ সুপারের কার্যালয় থেকে তাকে প্রত্যাহারের এই আদেশ প্রদান করা হয়।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোকতার হোসেন জানান, প্রশাসনিক কারণে জেলার শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

তবে কি অভিযোগে তাকে প্রত্যাহার করা হয়েছে এ বিষয়ে কিছু জানাননি অতিরিক্ত পুলিশ সুপার।

এসএইচ/এমকে