টাঙ্গাইলের কালিহাতীর বল্লভবাড়ী এলাকায় টাঙ্গাইল-৪ আসনের আওয়ামী লীগ প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারী ও স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
আজ দুপুরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সোহেল হাজারীর সমর্থকরা লতিফ সিদ্দিকীর গাড়িবহরের ২টি গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের এই সাবেক নেতা।
তিনি বলেন: সংঘর্ষের ঘটনার পর প্রায় এক ঘণ্টা তাকে এবং তার প্রচারণা দলকে ঘটনাস্থলে অবরোধ করে রাখা হয়।
এ ধরনের আচরণের প্রতিবাদ জানিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘটে বসেছেন লতিফ সিদ্দিকী।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী দল থেকে অব্যাহতি পাওয়ার পর এবারই প্রথম স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ট্রাক’ প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ‘নৌকা’ প্রতীকের সোহেল হাজারীর বিরুদ্ধে নির্বাচনের জন্য মাঠে নামেন।
এএস





