রাজধানীর রামপুরায় ককটেল বিস্ফোরণেরপরএক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার সকাল ৮টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে।
রামপুরা থানার এসআই তৌহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, সুমন (২৮) নামে এক যুবক রামপুরার হাজীপাড়ায় পেট্রল পাম্পের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় স্থানীয় জনতার সহায়তায় তাকে আটক করা হয়। বিস্ফোরণে কেউ আহত হয়নি বলে জানান এসআই তৌহিদ।
কেএইচ





