২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধ এবং হরতালের সমর্থনে মিছিল করেছে উত্তরা থানা জামায়াত।

সন্ধ্যা ৬.৪৫ এর দিকে উত্তরা পূর্বথানার উত্তর পাশেদিল্লী পাবলিক স্কুলের সামনে মিছিলটি অনুষ্ঠিত হয়।

এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে।মিছিলটির নেতৃত্বদেন উত্তরা পূর্বের শিবির সভাপতি শেখ হাসানুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা জামায়াতের সেক্রেটারি মাহবুব উজ্জামান, সামিন উররাহমান, শরিফ হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতাকর্মীরা।

ইআর