যশোরের হামিদপুরের বাওড়কান্দা এলাকায় বোমা বানাতে গিয়ে বোমার বিস্ফোরণে একজন সন্ত্রাসী নিহত হয়েছেন। তার নাম ফিরোজ ওরফে চ্যাতা ফিরোজ। সে হামিদপুর দক্ষিণপাড়ার ইদ্রিস আলীর ছেলে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার আক্কাস আলী জানান, শনিবার দিবাগত রাত ১২টার দিকে ফিরোজ ও তার সঙ্গীরা হামিদপুরের বাওড়কান্দা এলাকায় বোমা তৈরি করছিল।

এ সময় একটি বোমা বিস্ফোরিত হলে ফিরোজ গুরুতর আহত হয়। বোমার শব্দ পেয়ে চাঁনপাড়া পুলিশ ফাঁড়ির টহল পুলিশ ঘটনাস্থলে এগিয়ে আসে। তবে এর আগেই ফিরোজের সঙ্গীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিচ্ছিল। এ সময় পুলিশ আহত ফিরোজকে আটক  করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। এর কিছু সময় পর ফিরোজ মারা যায়। পুলিশ ঘটনাস্থল থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে। এ ব্যাপারে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

ইআর