কুষ্টিয়ায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে উজ্জল (৩০) নামের এক যুবক নিহত হয়েছে।
শনিবার সকাল ৯টার সময় ঢাকা মেডিকেলে নেয়ার পথে তিনি মৃত্যুবরন করেন। এ ঘটনায় পুলিশ বিপুল নামের একজনকে আটক করেছে।
কুষ্টিয়া মডেল থানার সহকারী অফিসার লাবনী খন্দকার জানান, মঙ্গলবার রাতে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র নিয়ে উজ্জল এর উপর হামলা চালিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
শনিবার সকালে তার অবস্থা অবনতি হলে চিকিৎসক ঢাকা মেডিকেলে রেফার্ড করে। ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।
তিনি জানান, উজ্জল হেরোইন আসক্ত ছিলেন। এর বিরোধ নিয়ে এ ঘটনা ঘটতে পারে।
এমকে





