কুষ্টিয়া জেলার বিভিন্ন সড়ক-মহাসড়কে রুট পারমিট বহির্ভূত যান চলাচল বন্ধ না হলে বুধবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলার তিনটি সংগঠন।

সোমবার এ বিষয়ে শহরে মাইকিং করা হয়।

বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মকবুল হোসেন লাভলু জানান, বাস-মিনিবাস মালিক সমিতি, বাস-মিনিবাস মালিক গ্রুপ ও শ্রমিক সমিতি সম্মিলিতভাবে এ ধর্মঘটের ডাক দিয়েছে। আমরা বার বার এ বিষয়ে প্রশাসনের কাছে বলেও কোনো লাভ হয়নি।

এ কারণে মঙ্গলবারের মধ্যে অবৈধ যান চলাচল বন্ধ না হলে আগামী বুধবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

এসএইচ