সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামায়াত সদস্য আব্দুল গফুরকে (৫০) আটক করেছে পুলিশ।

উপজেলার জাফরপুর গ্রামের নিজ বাড়ি থেকে বৃহস্পতিবার দুপুরে তাকে আটক করা হয়।

কালিগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) সুভাষ বিশ্বাস জানান, তার বিরুদ্ধে সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।

এদিকে জেলা জামায়াতের প্রচার সম্পাদক আজিজুর রহমান এক বিবৃতিতে আব্দুল গফুরকে আটকের নিন্দা জানিয়েছেন।

কেএইচ