রাজবাড়ীর কালুখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহতের নাম আব্দুস জব্বার (৪৫)। সংঘর্ষের সময় কমপক্ষে পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার দিবাগত রাত ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

কালুকালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার সন্ধ্যায় উপজেলার মৃগী ইউনিয়নের দেউয়ালী গ্রামে মেহেদি গাছের পাতা গরু খাওয়াকে কেন্দ্র করে রাত ১২টায় আব্দুস জব্বারকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকেরা।

এ সময় আরো পাঁচজন গুরুতর আহত হন। আহতদের রাজবাড়ী সদর হাসপাতাল ও পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এ ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

ওসি জানান, খবর পেয়ে আমি নিজেই ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই এবং ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আটক করে থানায় নিয়ে আসি।

এমকে