পঞ্চগড়ে খাদ্যে রাসায়নিক দ্রব্য ও ভেজাল মিশ্রণ নিরোধ অভিযান শুরু হয়েছে। আজ শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান শুরু হয়।
পঞ্চগড়ের জেলা প্রশাসক মোহাম্মাদ সালাহ উদ্দিন ভেজাল নিরোধ অভিযানের উদ্বোধন করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শামসুল আজম, পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা বেগম সিদ্দিকাসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে তারা পঞ্চগড় বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করেন এবং রাসায়নিক দ্রব্য ও ভেজাল মিশ্রণ আছে কিনা তা পরীক্ষা করেন। এসময় তারা ব্যবসায়ীদের খাদ্যে রাসায়নিক দ্রব্য ও ভেজাল মিশ্রণ থেকে বিরত থাকার আহবান জানান।
পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন জানান, এখন থেকে নিয়মিত খাদ্যে রাসায়নিক দ্রব্য ও ভেজাল মিশ্রণ বিরোধী অভিযান পরিচালনা করা হবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





