শনিবার সকালে ঝিনাইদহ জেলার শৈলকুপা বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, কৃষকদের বাজারে আনা পণ্যে ‘ধলতা’ ও ‘তোলা’র নামে প্রতিমণ মালে প্রায় ৫ কেজির মতো অতিরিক্ত কেটে নেয়া হয়। কিন্তু কৃষক যাতে ৪০ কেজিতে প্রতিমণ কৃষি পণ্য বিক্রি করতে পারে সেই ব্যাপারে সরকারিভাবে নির্দেশনা রয়েছে। আমি জানতে পারি, শৈলকুপা বাজারে প্রতিমণ কৃষি পণ্যর উপর ২ কেজি ধলতা নেয়া হয়। সেটা বন্ধ করা হয়েছে। ইতোমধ্যে দুই ব্যক্তিকে জরিমানাসহ একজনকে জেল দেয়া হয়েছে। তারপর আজ আমি সরেজমিনে কৃষকদের বাজারে পণ্য বিক্রি করতে আনা পণ্যের ৪০ কেজির বেশি ব্যবসায়ীরা অতিরিক্ত কোনো কিছু নিচ্ছে কিনা তার খোঁজখবর নিতে আসছি।

তিনি বলেন, কৃষিপণ্য কেনার ব্যাপারে ব্যবসায়ীরা ধলতা নিলে বা সিন্ডিকেট করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। কৃষকের প্রতিটি পণ্যের সাথে মিশে আছে তার শরীরের ঘামের গন্ধ। এই সরকার কৃষি বান্ধব সরকার তাই কৃষকের পণ্য কেনার সময় ব্যবসায়ীরা কোনোরকম কৃষকদের হয়রানি করতে পারবে না, সেই জন্য বাজার কমিটির সদস্যদের নির্দেশনা ও দেয়া হয়েছে।

এস