ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ওলামা মাশায়েখ মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রাধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া যোগ দেবেন পবিত্র মক্কা-মদিনার ইমাম ও খতিবরা। বিশেষ অতিথি হিসেবে থাকবেন পবিত্র মসজিদুন নববী কর্তৃপক্ষের ভাইস প্রেসিডেন্ট শায়খ ড. মুহাম্মদ বিন নাসের আল খুযাইম এবং ইমাম ও খতিব শায়খ ড. আবদুল মুহসিন বিন মুহাম্মদ আল কাশিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এ সম্মেলন বৃহষ্পতিবার বিকেল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হবে।

ইতোমধ্যে সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ নিজাম উদ্দিন। 

জারিফ