ময়মনসিংহে সিএনজি, অটো, টেম্পু, হুইলার, বন্ধের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতবাদ মিছিল করেছে ময়মনসিংহ সিএনজি অটোরিকশা মালিক সমিতি ও সাধারণ ড্রাইভাররা।

আজ ২আগস্ট ২০১৫ইং বেলা ১২টার দিকে ময়মনসিংহ টাউন হল চত্বরে এসে জড়ো হতে থাকে বিভিন্ন জায়গা থেকে আগত শ্রমিক ড্রাইভাররা ও পরিবহনের কর্মচারীরা।

পরে তাদের এই বিশাল প্রতিবাদ মিছিল শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে ময়মনসিংহ ডিসি অফিসে এসে স্মারকলিপি প্রদান করেন এবং যত তারাতারি সম্ভব এই নিষেধাজ্ঞা তুলে নেয়ার জোর দাবি জানান।

এবং তাদের উপর আরোপিত নিষেধাজ্ঞা না তুলে নিলে তারা কঠোর আন্দোলনের ডাক দিবেন বলে হুশীয়ারি করেন।

এমএইচ