চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪২৬ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন উপজেলার আমিরাবাদ এলাকার মো. হাফেজ আহমেদের পুত্র মো. এহসান (২৪) ও রশীদার পাড়া এলাকার মৃত আব্দুল গণির পুত্র মো. রফিক উদ্দিন।

লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, আটক ২ জনই ইয়াবা ব্যবসায়ী। এদের মধ্যে এহসানকে ৪০০ ইয়াবাসহ নিজ বাড়ি এবং রফিককে ২৬টি ইয়াবাসহ আমিরাবাদ স্টেশন থেকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

ঢাকা, ৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ