রাজধানীর দৈনিকবাংলা মোডে ২টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার রাত ৭টা ৫৫ মিনিটে ককটেল দুটির বিস্ফোরণ ঘটে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, কে বা কারা পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। ককটেলের শব্দ পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা গিয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।
পুলিশ এলাকায় তল্লাশি শুরু করেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান ওসি।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবিতে গত ৫ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের অবরোধ ডাকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এর পাশাপাশি সরকারি ছুটির দিন ছাড়া লাগাতার হরতাল কর্মসূচিও পালন করছে তারা।
এমকে





