দিনাজপুরের পার্বতীপুরে মোটরসাইকেলে চলন্ত অবস্থায় মোবাইল ফোনে কথা বলার সময় রাস্তার পোলের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে নিহত হয়েছে মাসুম আল মিঠুন (১৬) নামের এক যুবক।
তার পিতা পার্বতীপুর ডিগ্রী কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী প্রভাষক মোমিনুল ইসলাম মোমিন, বাড়ী শহরের নুর নগর মহল্লায়।
আজ শুক্রবার বিকেল ৩টার দিকে তালিমুন্নেছা মহিলা ফাজিল মাদরাসার সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। মিঠুনের সাথে মোটরসাইকেলের অপর আরোহী মোছাব্বের হোসেন গুরুতর আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহত মিঠুন তার বন্ধু মোছাব্বের হোসেন জানায়, তাকে সাথে নিয়ে পৌর শহর থেকে মোটরসাইকেল যোগে বাস টার্মিনালের দিকে যাচ্ছিল। মিঠুন মোবাইল ফোনে কথাও বলছিল এবং মোটরসাইকেলও চালাচ্ছিল। হঠাৎ করে রাস্তার পাশে থাকা পোলের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে মিঠুনের মৃত্যু হয়।
ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





