বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের চলমান অনির্দিষ্টকালের অবরোধে কুমিল্লায় বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে বিএনপির চার ও জামায়াত-শিবিরের দুই নেতাকর্মী রয়েছেন।

কুমিল্লা জেলা পুলিশের ডিআইও-১ মাহবুবুর রহমান জানান, নাশকতা এড়াতে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের সবার নামে জেলার বিভিন্ন থানায় নাশকতার মামলা রয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম জানাতে চাননি তিনি।

কেএইচ