নড়াইলে বিশেষ অভিযানে জামায়াত-বিএনপির মোট ৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

এদের মধ্যে নড়াইল পৌরসভার ডুমুরতলা গ্রামের মো. দেলোয়ার হোসেন ও সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের জামায়াত কর্মী মো. কামরুল আকবরকে নাশকতা ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্যদের বিভিন্ন মামলা ও অভিযোগে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, জেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

জেড