নারায়নগঞ্জ জেলার বন্দর উপজেলায় শনিবার দুপুরে গ্রাহকের মিটারের সংযোগ দিতে গিয়ে পিলার থেকে পড়ে লাইনম্যানের মৃত্যু হয়েছে।

নিহত জহিরুল ইসলাম গাজীপুরের কাপাসিয়া এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ বন্দর পল্লীবিদ্যুৎ অফিসে কর্মরত ছিলেন।

খানপুর ৩০০ শয্যা হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুল মান্নন সাংবাদিকদের জানান, মাথায় গুরুতর আঘতের কারণে জহিরুল ইসলামের মৃত্যু হয়েছে।

একে