পাবনায় একটি বিদেশি রিভলবার ও সাত রাউন্ড গুলিসহ তন্ময় কুমার (১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে শহরের মহিষের ডিপো মহল্লা থেকে তাকে আটক করা হয়। তন্ময় শহরের রাধারনগর মহল্লার রতন কুমারের ছেলে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুল হক জানান, রাতে অস্ত্রসহ কয়েক যুবক শহরের মহিষের ডিপো এলাকায় অবস্থান করছিলেন।

খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে রিভলবার ও সাত রাউন্ড গুলিসহ তন্ময়কে আটক করে। তবে এসময় তার দুই সহযোগী পালিয়ে যান।

বৃহস্পতিবার দুপুরের মধ্যে অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি আহসানুল হক।

এআর