নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় সড়ক দুর্ঘটনায় ২ শিশু নিহত হয়েছে। আহত হয়েছে ৪০ জন।
আজ সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

আড়াইহাজার থানার এসআই আহসান জানান,সকাল ৯টায় ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি বাস (ঢাকা মেট্রো জ ৫৫৭৫) আড়াইহাজারের সাতগ্রাম ইউনিয়নের শিমুলতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২ শিশুর মৃত্যু হয়। আহত হন আরও ৪০ জন।

নিহতেরা হলেন - কিশোগঞ্জ জেলার অষ্টগ্রাম এলাকার হোসেন মিয়ার ছেলে শাহীন (২) এবং একই জেলার মিঠাইন গ্রামের বকুল মিয়ার মেয়ে নাসিমা (৬ মাস) । আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

ঢাকা, এমআর, ২৮ জুলাই (টাইমনিউজবিডি.কম)