নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বানিজ্য ওয়ান ইলেভেনের উচ্ছেদকৃত ডেল্টা জুট মিলের ৪ শতাধিক শ্রমিক পরিবারদের পুনর্বাসনের দাবীতে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে শতশত শ্রমিক।
ডেল্টা জুট মিল প্রধান সড়কে বুধবার সকাল ১১টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধনে বেগমগঞ্জ সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ভিপি মোহাম্মদ উল্যা, শ্রমিক নেতা একেএম ছায়েদুল হক, মজিবুর রহমান ,আবদুল হক উপস্থিত ছিলেন,
বক্তারা বলেন, ১৯৪১ সালে নোয়াখালীর দক্ষিনাংশ জেলা শহর নদীগর্ভে বিলীন হয়ে যায়। জেলা সদর স্থানান্তর করে কার্যক্রম পরিচালনা করতে সরকার ডেল্টা জুট মিলসসহ ৫টি গ্রামের প্রায় ৬০ একর ভুমি অধিগ্রহণ করেছে। পরবর্তীতে এখানে সরকারী প্রশাসন করে জেলা শহর মাইজদী স্থাপন করলেও ওই অধিগ্রহণকৃত জমির মালিকদেরকে তাদের জমিতে বসবাস করতে বাঁধা দেয়নি।
তখন থেকে প্রায় ৩শ বছরের পৈত্রিক আবাসিক ভুমি থেকে গত ওয়ান ইলেভেন কতেক অসাধু কর্মকর্তার যোগসাজসে তত্ত্ববধায়ক সরকার ওই ৪শতাধিক শ্রমিক হাজার হাজার পরিবারদের উচ্ছেদ করেছে।
জেলা প্রশাসন উচ্ছেদ পরিবারদের অন্যত্র পূনর্বাসন করার প্রতিশ্রুতি দিলেও অদ্যবধি পালন করেনি। উচ্চেদকৃত পরিবারদের মধ্যে অধিকাংশ বসতভিটা হারিয়ে আত্নহত্যা করেছে। উচ্ছেদকৃত পরিবাররা তাদের পৈত্রিক জমিতে পূনর্বাসন করতে সরকারের নিকট দাবী জানান।
এমকে





