২০ দলীয় জোটের হরতালের সমর্থনে রাজধানীর মহাখালীতে মিছিল ও পিকেটিং করেছে ইসলামী ছাত্রশিবির তিতুমীর কলেজ শাখা।

বুধবার সকাল সাড়ে ৭ টায় মহানগরী উত্তরের শিক্ষা সম্পাদকের নেতৃত্বে মহাখালীর ওয়্যারলেসগেট এলাকায় এই মিছিল ও পিকেটিং করে শিবির নেতাকর্মীরা।  একপর্যায়ে শিবির নেতাকর্মীরা রাস্তা অবরোধের চেষ্টাও চালায়।

এ সময় তিতুমীর কলেজ শিবির সভাপতি, আইএইচটি থানা সভাপতি, তিতুমীর কলেজ সেক্রেটারি, সাবেক তিতুমীর কলেজ সভাপতিসহ কলেজের অন্যান্য শিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইআর