জামায়াতের আমির মকবুল আহমাদ এবং সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতাদের গ্রেফতারের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত আজকের সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল এর সমর্থনে সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল ও পিকেটিং করেছে বলে দাবী করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ (বৃহস্পতিবার) জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের প্রচার সহকারী এম আলাউদ্দিন আরমান স্বাক্ষরিত এক প্রেসবার্তায় এ তথ্য জানানো হয়।

প্রেসবার্তায় ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য শামসুর রহমান বলেন, সরকার অপশাসন-দুঃশাসনের কারণে গণবিচ্ছিন্ন হয়ে এখন জনগণের উপর জুলুম-নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। তারা দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস করে একদলীয় বাকশাল প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর। কিন্তু দেশপ্রেমিক জনতা তাদের সেই ষড়যন্ত্র কখনোই সফল হতে দেবে না।

এছাড়া আজকের মিছিল ও পিকেটিং এ জামায়াত নেতৃবৃন্দ ঢাকাবাসীর প্রতি আজকের সকাল সন্ধ্যা সর্বাত্মক হরতাল শান্তিপূর্ন ভাবে সফল করার জন্য ধন্যবাদ জানান।

প্রেসবার্তায় বলা হয়- ওয়ারী, শ্যামপুর, কদমতলী, হাজারীবাগ-ধানমন্ডি, যাত্রাবাড়ী, বংশাল, কদমতলী, কোতয়ালী, খিলগাঁও, শাহাজাহানপুর, নিউ মার্কেট ও কলাবাগানে সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

শাহাজাহানপুর:

আজ সকালে হরতালের সমর্থনে শাহজাহানপুর থানার উদ্যোগে থানা আমির ও মহানগরী কর্মপরিষদ সদস্য শামসুর রহমানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলটি আমতলা মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাগিচা ঝিলপাড়ে গিয়ে শেষ হয়।

নিউ মার্কেট ও কলাবাগান:

আমিরে জামায়াতসহ নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবীতে নিউ মার্কেট ও কলাবাগান থানার উদ্যোগে দেশ ব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক হরতালের সমর্থনে সকালে সেন্ট্রাল রোড আইডিয়াল কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাতিরপুল সড়ক মোড়ে এসে শেষ হয়।

প্রেসবার্তায় বলা হয়, শান্তিপূর্ণ মিছিলে পুলিশ অতর্কিত হামলা চালিয়ে ১ জনকে গ্রেফতার করে ও কয়েকজনকে ধাওয়া করে পিটিয়ে আহত করে। স্থানীয় নেতৃবৃন্দ পুলিশের হামলা ও গ্রেফতারের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবী জানান।

খিলগাঁও:

আজ সকাল ৮ টায় হরতালের সমর্থনে খিলগাঁও থানার উদ্যোগে খিলগাঁও রেলগেট থেকে থানা সেক্রেটারির নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয়েছে। মিছিলে উপস্থিত ছিলেন- শিবিরের ঢাকা মহানগরী পুর্ব সভাপতি সোহেল রানা মিঠু, জামায়াত নেতা জুলফিকার আলী, গোলাম মুর্তজা, রেজাউল করিম, আশরাফুল আলম ইমন, আবু রাইহান ছত্রনেতা যোবায়ের, মাহফুজ, আব্দুল হাদী প্রমূখ।

কোতয়ালী:

আজ সকালে হরতালের সমর্থনে কোতয়ালি থানার উদ্যোগে থানা সেক্রেটারি এ কে নাইমের নেতৃত্বে বাবুবাজার থেকে নয়াবাজার পর্যন্ত এক বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আবু-বকর, মুহাম্মদ ইদ্রিস, আলাউদ্দিন, শাহজাহান, ছত্রনেতা তানভীর, মুহিব্বুল্লাহ মুহিব, উজ্জ্বল প্রমূখ।

ডেমরা:

হরতালের সমর্থনে ডেমরা থানার উদ্যোগে আজ সকালে মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়। মিছিলটি ডেমরা থানার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন- স্থানীয় জামায়াত-শিবির নেতৃবৃন্দ।

কদমতলী:

হরতালের সমর্থনে কদমতলী পশ্চিম থানা জুরাইন কমিশনার রোডে সকাল ৭টায় হরতালের সমর্থনে বিক্ষোভ করে। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে উপস্থি’ত ছিলেন- স্থানীয় জামায়াত-শিবির নেতৃবৃন্দ।

বংশাল:

বংশাল থানার উদ্যোগে হরতালের সমর্থনে একটি মিছিল এস.সি.সি রোড থেকে নয়া বাজার গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন- জামায়াত নেতা মনির হোসেন মিজি, সিদ্দিক উল্লাহ, সা’আদ উল্লাহ ও মো: নাসির প্রমুখ।

যাত্রাবাড়ী:

হরতালের সমর্থনে যাত্রাবাড়ী পশ্চিম শহীদ ফারুক রোডে সকালে মিছিল ও সমাবেশ করেছে। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াত-শিবির নেতৃবৃন্দ।

হাজারীবাগ-ধানমন্ডি:

হরতালের সমর্থনে মিছিল করে হাজারীবাগ-ধানমন্ডি থানা জামায়াত ও শিবির। থানা আমির এডভোকেট জসিম উদ্দিন সরকারের নেতৃত্বে মিছিল হয়েছে। এতে আরো উপস্থিত ছিল থানা জামায়াত-শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ।

কদমতলী পুর্ব:

আজকের হরতালের সমর্থনে কদমতলি পুর্ব থানার উদ্যোগে আজ সকাল ৬ টায় গোয়াল বাড়ি মোড়ে থানা আমির মীর বাহারের নেতৃত্বে মিছিল ও সমাবেশ হয়েছে। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

শ্যামপুর:

আজকের হরতালের সমর্থনে শ্যামপুর থানার উদ্যোগে আজ সকাল ৬-৩০ মিনিটে মিছিল ও সমাবেশ হয়েছে। মিছিলটি জুরাইন রেলগেট থেকে শুরু হয়ে শ্যামপুর থানার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াত-শিবির নেতৃবৃন্দ।

ওয়ারী:

হরতালের সমর্থনে ওয়ারী থানার উদ্যোগে আজ সকালে মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়। মিছিলটি টিকাটুলি থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াত-শিবির নেতৃবৃন্দ।

অন্য দিকে,  জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের প্রচার সহকারী এস এম আব্দুল্লাহ স্বাক্ষরিত এক প্রেসবার্তায় জানান, জামায়াত আমির মকবুল আহমদ, নায়েবে আমির অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানসহ নেতৃবৃন্দের গ্রেফতারের প্রতিবাদে ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে হরতালের সমর্থনে উত্তরা পশ্চিম থানা, দক্ষিণখান থানা, রামপুরা থানা, রমনা থানা, মিরপুর পশ্চিম থানা, শাহ আলী থানা, তুরাগ থানা, বিমানবন্দর থানা, উত্তরা পূর্ব থানা, তেজগাঁও থানা, পল্লবী-রূপনগর থানা, মিরপুর পূর্ব থানায় মিছিল ও পিকেটিং করেছে।

প্রেসবার্তায় দলটির কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি মাহফুজুর রহমান বলেছেন, “সরকার দেশ থেকে ইসলাম ও ইসলামী মূল্যবোধ ধবংস করতেই জামায়াতকে বিশেষভাবে টার্গেট করেছে। সে ষড়যন্ত্রের ধারাবাহিকতায় আমিরে জামায়াত ও বর্ষীয়ান জননেতা মকবুল আহমদসহ শীর্ষনেতাদের আটক করে রিমান্ডের নামে নাজেহাল করছে।

কিন্তু সচেতন জনতা জাতীয় নেতৃবৃন্দের সাথে এমন অমানবিক আচরণ মেনে নেবে না। তিনি সরকারকে জুলুম-নির্যাতন পরিহার করে অবিলম্বে আমিরে জামায়াতসহ শীর্ষনেতৃবৃন্দকে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় দুর্বার গণআন্দোলনের মাধ্যমে সরকারক দাবি মানতে বাধ্য করা হবে।”

তিনি আজ রাজধানীতে নেতৃবৃন্দের গ্রেফতারের প্রতিবাদে ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী আয়োজিত এক বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এসব কথা বলেন।

মিরপুর পূর্ব থানা:

হরতালের সমর্থনে মিরপুর পূর্ব থানার উদ্যোগে নগরীতে মিছিল-সমাবেশ করা হয়েছে। মিছিলটি মিরপুর ২ নং থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ৬০ ফুট রাস্তায় বারেক মোল্লা মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন থানা আমীর আব্দুল্লাহ জোবায়ের। উপস্থিতি ছিলেন থানা সেক্রেটারি টুটুল, জামায়াত নেতা আব্দুল মান্নান, ফিরোজ, আবু জায়েদ ও ছাত্রনেতা রমজান আলী প্রমূখ।

পল্লবী-রূপনগর থানা:

হরতালের সমর্থনে পল্লবী ও রূপনগর থানার উদ্যোগে নগরীতে মিছিল ও সমাবেশ হয়েছে। মিছিলটি মিরপুর ১১ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন পল্লবী থানা আমির আশরাফুল আলম। উপস্থিত ছিলেন রূপনগর থানা আমীর নাসির উদ্দীন, জামায়াত নেতা সাইফুল কাদের, জামাল উদ্দীন, মোশাররফ হোসেন, লিয়াকত আলী, সুলতান হোসেন ও সাইফুল ইসলাম প্রমূখ।

তেজগাঁও থানা:

হরতালের সমর্থনে তেজগাঁও থানার উদ্যোগে নগরীতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি বিজয় সরণী থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন- থানার নায়েবে আমীর, সেক্রেটারি সহ স্থানীয় জামায়াত-শিবির নেতৃবৃন্দ। পরে নেতাকর্মীরা হরতালের সমর্থনে পিকেটিং করে।

উত্তরা পূর্ব থানা:

হরতালের সমর্থনে উত্তরা পূর্ব থানার উদ্যোগে উত্তরা ৬ নং সেক্টর থেকে একটি মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন থানা আমীর প্রফেসর মাহবুব মুকুল। উপস্থিত ছিলেন- থানা সেক্রেটারি এম রহমান ফেরদৌসী সহ স্থানীয় জামায়াত-শিবির নেতৃবৃন্দ।

উত্তরা পূর্ব থানার উদ্যোগে আরও একটি মিছিল উত্তরার ৪নং সেক্টরের মাটির মসজিদ এলাকা থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন থানা সেক্রেটারি এ্যাডভোকেট এম রহমান। উপস্থিত ছিলেন- জামায়াত নেতা মুজিব, ই আলী ও এম এ রাজু ভূঁইয়া প্রমূখ।

বিমানবন্দর থানা:

বিমানবন্দর সংলগ্ন আশকোনা বাজার থেকে হরতালের সমর্থনে বিমানবন্দর থানার উদ্যোগে একটি মিছিল বের করা হয়। মিছিলটি পরে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন থানা আমির এ্যাডভোকেট ইব্রাহিম খলিল। উপস্থিত ছিলেন- থানা সেক্রেটারি শিপন মোল্লা, জামায়াত নেতা আবুল হাসেম, হামিদ হোসাইন আযাদ, শাহ আলম, শামীম হোসেন ও ছাত্রনেতা মীর শিহাব প্রমূখ।

তুরাগ থানা:

হরতালের সমর্থনে তুরাগ থানার উদ্যোগে যাত্রাবাড়ী থেকে একটি মিছিল বের হয় এবং তা সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন থানা আমির মেসবাহ উদ্দীন নাঈম। উপস্থিত ছিলেন- থানা নায়েবে আমীর এস আর মোল্লা, সেক্রেটারি গাজী মনির হোসেন সহ স্থানীয় জামায়াত-শিবির নেতৃবৃন্দ।

শাহ আলী থানা:

হরতালের সমর্থনে শাহ আলী থানার উদ্যোগে স্থানীয় বাজার থেকে একটি মিছিল বের হয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় জামায়াত-শিবির নেতৃবৃন্দ।

মিরপুর পশ্চিম থানা:

হরতালের সমর্থনে মিরপুর পশ্চিম থানার উদ্যোগে নগরীর ছাপাখানা মোড় থেকে একটি মিছিল বের হয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন থানা সেক্রেটারি নাজমুস সা’দাত। উপস্থিত ছিলেন জামায়াত নেতা সুলতান মাহমুদ রিপন, হাসানুর রশীদ রজব ও রাকিবুল ইসলাম প্রমূখ।

রমনা থানা:

সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে রমনা থানার উদ্যোগে মগবাজার, নয়াটোলা ও ওয়্যারলেস মোড়ে পিকেটিং ও মিছিল করা হয়। পিকেটিং ও মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগরী উত্তরের মজলিশে শুরা সদস্য ও থানা আমির আহসান হাবীব। উপস্থিত ছিলেন নায়েবে আমীর এম জে রহমান, সেক্রেটারি এম এ রহমান, জামায়াত নেতা রুহুল আমীন, সুলতান মাহমুদ ও ছাত্রনেতা নজরুল ইসলাম প্রমূখ।

রামপুরা থানা:

হরতালের সমর্থনে রামপুরা থানার উদ্যোগে নগরীতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি রামপুরা কাঁচা বাজার থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাজী পাড়া এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন এইচ ঈমাম। উপস্থিত ছিলেন জামায়াত নেতা এস ইসলাম, এফ এ ফজলু, সিরাজুল ইসলাম, এম শামীম, এ সবুর ফরহাদ, এস এম মনির, জেড এ স্বাধীন, এইচ রহমান, শিবিরের রামপুরা থানা সভাপতি ফারুক, বনশ্রী সভাপতি মোরতজা, জামায়াত নেতা এ এইচ পাটোয়ারী, এ কে সোহেল ও এ আজিজ প্রমূখ।

দক্ষিণখান থানা:

হরতালের সমর্থনে দক্ষিণখান থানার উদ্যোগে নগরীতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি চৈতি গার্মেন্টের সামানে থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন থানা সেক্রেটারি মহোদয়। উপস্থিত ছিলেন জামায়াত নেতা মো. জামাল উদ্দীন, নজরুল ইসলাম, শহীদ সহ স্থানীয় জামায়াত-শিবির নেতৃবৃন্দ।

দক্ষিণখান থানার উদ্যোগে আরও একটি মিছিল মাটির মসজিদ এলাকা থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মার্কেট মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন জোনের সহকারি পরিচালক আতিকুর রহমান। উপস্থিত ছিলেন- থানা সেক্রেটারি মাওলানা এম আর আমীন, জামায়াত নেতা মোহাম্মদ আলী, ছাত্রনেতা মামুন ও রফিক প্রমূখ।

উত্তরা পশ্চিম থানা:

হরতালের সমর্থনে উত্তরা পশ্চিম থানার উদ্যোগে নগরীতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি সোনারগাঁও জনপথ রোড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন থানা সেক্রেটারি মো. শাহাজাহান। উপস্থিত ছিলেন- উপস্থিত ছিলেন থানা অফিস সেক্রেটারি আব্দুল্লাহ রেজা, জামায়াত নেতা মশিউর রহমান, বদিউজ্জামান, মাজহারুল ইসলাম, মাসুদুর রহমান ও ছাত্রনেতা ইমরান প্রমূখ। পরে নেতাকর্মীরা হরতালের সমর্থনে পিকেটিং করে। 

এছাড়াও বাড্ডা, ভাটারা, শেরে-বাংলানগর, উত্তরখান, ক্যান্টনমেন্ট, বনানী, খিলক্ষেত, আদাবর, মোহাম্মদপুর, দারুসসালাম, কাফরুল, ভাষানটেক, তেজগাঁও শিল্পঞ্চল, গুলশান ও উত্তরখান থানায় হরতালের সমর্থনে মিছিল ও সমাবেশ হয়েছে বলে প্রেসবার্তায় জানানো হয়।

এমবি