আজ বুধাবার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামের পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি।

এর আগে সকালে নৌবাহিনীর দুটি অনুষ্ঠানে অংশগ্রহণসহ বিভিন্ন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

সফর উপলক্ষে চট্টগ্রামবাসীর জন্য তিনি উপহার স্বরূপ ২৮টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিস্থাপন ও ১৪টির উদ্বোধন করবেন। দিনের কর্মসূচির অংশ হিসেবে বিএনএ এবং ঈসা খান প্যারেড গ্রাউন্ড বিএন ডক ইয়ার্ডকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান এবং বঙ্গবন্ধু কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানসহ অন্যান্য কর্মসূচিতে যোগদান করবেন।

এরপর বিকালে পটিয়ায় উদ্বোধন: মুরাদপুর, ২ নং গেইট এবং জিইসি মোড় জংশনে ফ্লাইওভার নির্মাণ (আক্তারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার); চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবন; কালুরঘাট-মনসারটেক জাতীয় মহাসড়কে (এন-১০৭) ৮ কি.মি. এ ৮১.৯৮ মি. দীর্ঘ পিসি গার্ডার সেতুসহ বিভিন্ন একাডেমিক ভবন উদ্বোধন করবেন। 

ভিত্তিপ্রস্তর স্থাপন: চট্টগ্রাম শহরে লালখান বাজার হতে শাহ আমানত বমিানবন্দর র্পযন্ত এলভিটেডে এক্সপ্রসে ওয়ে নির্মাণ; র্কণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সতেু হতে চাক্তাই খাল র্পযন্ত সড়ক নির্মাণসহ অন্যান্য প্রকল্প। 

এছাড়া পটিয়া পিটিআই এর একাডেমিক ভবন; সীতাকুণ্ড টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, ডবলমুরিংয়ে আগ্রাবাদ মহিলা কলেজ ও পোস্তারপাড় আছমা খাতুন সিটি করপোরেশন মহিলা কলেটে পাঁচ তলা একাডেমিক ভবন নির্মাণ; খুলশীতে সরকারি মহিলা কলেজে ১০০ শয্যা ছাত্রী নিবাসের নির্মাণ কাজেরও ভিত্তি স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

বাকি প্রকল্পগুলো হলো চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লক্সে স্থাপন; পটিয়া পৌর মাল্টি পারপাস কিচেন মার্কেট নির্মাণ; হর্টিকালচার সেন্টার এবং পটিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভিত্তিপ্রস্তর স্থাপন। এরপর বিকেল ৩টায় পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগদান করবেন প্রধানমন্ত্রী।

জেড