নোয়াখালীতে ১৩ পুলিশ সদস্যসহ নতুন করে আরও ৮৪ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। পুলিশ সদস্যরা আক্রন্ত হওয়ায় ২টি ফাঁড়ি লকডাউন করা হয়েছে।

নতুনদের নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯৬৪ জনে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে ২৬ জন মারা গেছেন।

শনিবার (০৬ জুন) বেলা ১১ টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্তদের মধ্যে ৩৮ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনাভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ৮০২ জন নিজ-নিজ বাড়িতে চিকিৎসা সেবা নিচ্ছেন। ৯৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

নোয়াখালী পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, নতুন করে ১৩ পুলিশ সদস্যসহ জেলায় মোট ৫১ জন পুলিশ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ইতিমধ্যে দুইটি পুলিশ ফাঁড়ি লকডাউন করা হয়েছে।

এমবি