জাতীয় কর্মসূচির অংশ হিসেবে আজ হাম রুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়।
আজ বাংলাদেশ মসজিদ মিশন হেড কোয়ার্টারে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেন, মসজিদ মিশনের জেনালের সেক্রেটারী ড. মাওলানা খলিলুর রহমান মাদানী।
উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল সেক্রেটারী বলেন, যে ইমামের নেতৃত্বে সালাত কায়েম হয় ঐ ইমাম সাহেবদের নেতৃত্বেই সমাজ উন্নয়নমূলক কার্যক্রম কর্মসূচি পরিচালিত হতে হবে।
এ সময় বাংলাদেশ মসজিদ মিশনের সভাপতি ও জেনারেল সেক্রটারি জেনারেল বলেন, সমাজসেবা ও সমাজ উন্নয়নে ভূমিকা রাখা ইসলামের অপরিহার্য শিক্ষা। তাই সরকারের পাশাপাশি সকল ব্যক্তি, সংগঠন ও সংস্থাকে সামাজিক কর্মকাণ্ডে সক্রীয় ভূমিকা রাখতে হবে।
নেতৃবৃন্দ আরো বলেন, সমাজ উন্নয়ন, সমাজ সংস্কার ও সমাজ সেবায় বাংলাদেশ মসজিদ মিশন সব সময়ই সক্রিয় ভূমিকা পালন করে আসছে। ১৯৭৩ইং সালে প্রতিষ্ঠালগ্ন থেকে সরকারের সমাজসেবা ও এনজিও ব্যুরোর রেজিষ্ট্রেশন নিয়ে অদ্যবধি মসজিদ মিশন শিক্ষা, গণশিক্ষা, উপানুষ্ঠানিক শিক্ষা, স্বাস্থ্য ও স্যানেটিশেনসহ অত্যান্ত সুনামের সাথে নানামুখি কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করে আসছে। আমরা ভবিষ্যতেও সারাদেশে ইমাম খতীবদের মাধ্যমে সমাজসেবা, সমাজ সংশোধন ও সমাজ উন্নয়নমূলক কাজে সক্রিয় অংশ গ্রহণ করবো ইনশাআল্লাহ।
ঈমানী ও নৈতিক দায়িত্বেই সমাজসেবা কর্মকাণ্ডে সরকারকে সার্বিক সহযোগিতা করতে ইমামগণ বলিষ্ঠ ভূমিকা রাখতে প্রস্তুত।
মসজিদ মিশনের সকল জেলা, উপজেলা এবং শাখা সমূহকে চলমান হাম রুবেলা টিকাদান কর্মসূচিতে সক্রীয় কার্যকরী ভূমিকা পালনের জন্য নেতৃবৃন্দ আহবান জানান।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মসজিদ মিশনের সমাজকল্যাণ সেক্রেটারী আলহাজ একরামুল হক,প্রচার সেক্রেটারী আলহাজ সাইফুল উদ্দীন, কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা নুরুল আমিন,মাওলানা শফিক বিন বাহাউদ্দীন,মাওলানা আব্দুল করিম,মাওলানা সোহেল হোসেন, ফয়জুল্লাহ মাহমুদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রেস বিজ্ঞপ্তি
এএস





