মে মাসে শুরু হয়ে ছয় মাস ব্যাপি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলে। নানা কারণে অনুপস্থিত থাকার কারণে ফরমপূরণ করেও ভোটার হতে পারেননি প্রায় চার লাখ ভোটার।(সূত্র নির্বাচন কমিশন)
তালিকা হালনাগাদ সম্পর্কে নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, চলতি নভেম্বর মাসের ১৫ তারিখ পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ হয়েছে । এতে ৪৬ লক্ষ নতুন ভোটারের লক্ষ্যমাত্রা নিয়ে হালনাগাদের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন (ইসি)। ইসি ৫১লাখ ১৭জনের তথ্য সংগ্রহ করেছে। বিভিন্ন সমস্যা ও অনুপস্থিতর কারণে ৩ লাখ ৬৪ হাজার ৯ শত ৬৩ জন ভোটার হতে পারেনি।
তিনি আরও বলেন, ৪৭ লাখ ৩৫ হাজার ১০৪ জনকে নতুন ভোটার হিসেবে নিবন্ধন সম্পূর্ণ করে ইসি। যা লক্ষ্যমাত্রার চেয়ে দশমিক ৫৪ শতাংশ বেশি। নিবন্ধিত ভোটারের মধ্যে পুরুষ ভোটার ২৬ লাখ ৪৬ হাজার ৬৫৯ জন এবং মহিলা ভোটার ২০লাখ ৮৮ হাজার ৪৪৫ জন।
এ ব্যাপারে জানতে চাইলে ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দীন বলেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের ফরমপূরণ করা হলেও পরে ফরমপূরণকারীরা ছবি তুলতে অনুপস্থিত থাকা, কাগজপত্রের জটিলতা ফরমপূরণ করে পরবর্তীতে যোগাযোগ না করাসহ বিভিন্ন কারণে তারা বাদ পরেছেন।
সুলতানুজ্জামান বলেন, ভবিষ্যতে এই সমস্যা যেন কম হয় সে জন্য আমাদের হাতে একটি পরিকল্পনা রয়েছে।
এম.কে





