পাকিস্তানের বিপক্ষে জয় তুলে নিয়ে এশিয়া কাপের ফাইনালে যাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

নিউ ইয়র্কে বুধবার জাতিসংঘ অধিবেশনের এক ফাঁকে সাংবাদিকদের সামনে এসে ক্রিকেটারদের জন্য প্রধানমন্ত্রী তার শুভেচ্ছা পৌঁছে দেন।

গতকাল বুধবার আবু ধাবিতে পাকিস্তানকে ৩৭ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠে বাংলাদেশ। আগামীকাল ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।