পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেময়মনসিংহে র্যালিও সমাবেশ করেছে ময়মনসিংহ শহর ছাত্রশিবির।
ময়মনসিংহ শহর শিবির থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে দলটি।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ শহর শিবিরের সেক্রেটারিমোঃ রেজাউল করিমের নেতৃত্বে মাহে রমজান উপলক্ষ্যে র্যালিটি শহরের পায়রা চত্ত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বর্ণমালা চত্ত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
র্যালিতে‘আহলান-সাহলান মাহে রমজান, রমজানের পবিত্রতা রক্ষা কর করতে হবে, দিনের বেলা হোটেল রেস্তোরা বন্ধ কর করতে হবে, অশ্লীলতা বেহায়াপনা বন্ধ কর করতে হবে এ ধরনের স্লোগান দেওয়া হয়।
এসময় র্যালিতেউপস্থিত ছিলেন জেলা উত্তর শিবিরের সেক্রেটারিমাহবুব আকন্দ, দক্ষিণ জেলা শিবিরের সেক্রেটারিওয়ালীউল্লাহ মুজাহিদ, শহর শিবিরের সাংগঠনিক সম্পাদক খন্দকার আবু হানিফ প্রমুখ।
সংক্ষিপ্ত সমাবেশে শিবির নেতৃবৃন্দ রমজান মাসের পবিত্রতা রক্ষার জন্য দেশবাসীর প্রতি ও কুরআন নাযিলের এ মাসকে কুরআন শিক্ষায় কাজে লাগাতে মুসলিম সমাজের প্রতি আহ্বান জানান।
কেএইচ





