মানুষের কল্যাণে মানবতার কল্যাণে জামায়াতে ইসলামীর রাজনীতি।জামায়াত জনগনের দুঃসময়ে সবসময় পাশে এসে দাঁড়িয়েছে।তার ধারাবাহিকতায় আজ ও জামায়াতে ইসলামীর পক্ষে থেকে আপনাদের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এসেছি।

আজ বুধবার দুপুরে চট্টগ্রাম ডবলমুরিং থানার রংগি পাড়ায় আগুনে পুডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব শাহাজাহান চৌধুরী।

সংক্ষিপ্ত ব্যক্তব্য শেষে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করেন তিনি।এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোজঁখবর নেন এবং জামায়াতে ইসলামী তাদের কে যেকোন সময় সহযোগিতার হাত প্রসারিত করবে বলে আশস্থ করেন।

উক্ত ত্রাণ সামগ্রী বিতরন অনুষ্টানে উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা জামায়াতের সাংগঠনিক সম্পাদক রায়হান মাহমুদ' জামায়াত নেতা এম এ সবুর'আমিনুল ইসলাম' ইঞ্জিনিয়ার আবদুল মালেক'সরওয়ার আলম ও বিএনপি নেতা আবু বক্করসহ প্রমুখ।

মাসুম/এমআর