নোয়াখালীতে হরতালের সমর্থনে মিছিল করেছে ২০ দলীয় জোটের নেতা-কর্মীরা।
বুধবার সকালে মাইজদী পৌর বাজার সংলগ্ন পাবলিক কলেজ থেকে মিছিলটি বের হয়।
মিছিলে উপস্থিত ছিলেন, ছাত্রদলের জেলা সাংগঠনিক সম্পাদক আবু হাসান মোঃ নোমান, শ্রমিক দলের নেতা সামছুদ্দিন সামু, যুবদল নেতা আলমগীর, রনি সারোয়ার, মুজাহিদুল ইসলাম, নাজিম উদ্দিন, বাবলু, শিবির নেতা আমিরুল ইসলাম নাসিম সহ কর্মীরা।
হরতাল চলাকালে মাইজদীতে শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত, ব্যাংক বীমায় উপস্থিতি ছিল কম।
দুরপাল্লার যানবাহন চলাচল না করলেও সিএনজি, ব্যাটারিচালিত অটোরিক্সা চলাচল করতে দেখা গেছে।
এমকে





