গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ রেলওয়ে ষ্টেশনে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন সুতিয়া নদী পাড় হওয়ার সময় লাইনচ্যুত হয়।
বৃহস্পতিবার সোয়া ১১ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
তবে অলৌকিকভাবে ট্রেনটি নদীতে না পড়ে স্টেশনের কাছাকাছি এসে থেমে যায়। তবে ইঞ্জিন থেকে কয়েকটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে।এতে আহত হয় অন্তত ১০ জন।
প্রাথমিকভাবে জানা যায়, রেললাইনে পাথর দেয়ার কাজ চলছিল। কোন ধরনের সংকেত না দেয়ায় ট্রেনটি থামানো যায় নি। ফলে এই দুর্ঘটনাটি ঘটে।
এতে ঢাকা-ময়মনসিংহ রেলওয়েতে সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
জেএইচ/এবি সিদ্দিক





