নরসিংদীতে এক ব্যবসায়ীকে দিনদুপুরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ (২৩ অক্টোবর) বুধবার দুপুর ২ টার দিকে রায়পুরা উপজেলার আমিরগঞ্জে মৃধাবাড়ি কবরস্থানের সামনে নৃশংস এই হত্যাকাণ্ড ঘটে।
রায়পুরা থানার ওসি মোহাম্মদ মহসীন হত্যাকাণ্ডের নিশ্চিত করেছেন।
নিহত ব্যবসায়ীর নাম মো. শফিকুল ইসলাম (৩০)। তার বাড়ি কিশোরগঞ্জের ইটনায়। তিনি আমিরগঞ্জে থেকে ব্যবসা করতেন।
দুপুরে বাসায় ফেরার সময় তার ওপর হামলা চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। পরে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে যায়।
রায়পুরার ওসি জানান, লাশ উদ্ধার করা হয়েছে। কে বা কারা হামলা চালিয়েছে তা জানা যায়নি। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এমবি





