কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার তিন গ্রামের মানুষ কাল বুধবার ঈদুল ফিতর উদযাপন করবে বলে জানা গেছে।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ওই তিন গ্রামের মানুষ প্রতি বছর রোজা ও ঈদ উদযাপন করে থাকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দিয়ারার চর, করাতিপাড়া ও ডাটিয়ারচর নামক ওই তিন গ্রামের মানুষ কাল বুধবার ঈদ উদযাপন করবেন। তারা রোজাও পালন করেছেন একদিন আগ থেকে বলে জানা যায়।

দিয়ারার চর গ্রামের পল্লী চিকিৎসক আবু হান্নান জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছর তাঁরা একদিন আগে থেকে রোজা পালন ও ঈদ উদযাপন করে থাকেন। দীর্ঘদিন ধরে গ্রামগুলোতে এই রীতি চালু রয়েছে।

এমআইএস