চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ জিয়াউর রহমান (৩৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জুন) ভোরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কামালপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। জিয়াউর কামালপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম ময়নুল হক জানান, এ ব্যাপারে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এমআইএস





