গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু না হলেও আক্রান্ত হয়ে ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট তিনজন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার হাসপাতালে দুই জন এবং অন্য বিভাগে একজন রোগী ভর্তি আছেন।

চলতি বছর এখন পর্যন্ত ১২৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২৫ জন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ২৮ হাজার ৪২৯ জন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং মারা যান ১০৫ জন।

এমআর