প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আজ (২৮ সেপ্টেম্বর) মঙ্গলবার। এ উপলক্ষে আজ মঙ্গলবার সারা দেশে ৮০ লাখ ডোজ করোনার টিকা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক গত রোববার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আজ (২৮ সেপ্টেম্বর) মঙ্গলবার সারাদেশে ৮০ লাখ ডোজ করোনার টিকা দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক গত রোববার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, “প্রধানমন্ত্রীর জন্মদিনটি স্মরণীয় করে রাখতে সারা দেশের ৬ হাজারের বেশি কেন্দ্রে টিকা দেওয়া হবে। সকাল ৯টা থেকে টিকা দেওয়া শুরু হবে। তৃণমূল পর্যায়ের মানুষের কাছে টিকা পৌঁছে দেওয়ার জন্য এ টার্গেট নেওয়া হয়েছে।”
মন্ত্রী আরও বলেন, “আগেও আমরা ক্যাম্পেইনের মাধ্যমে একদিনে ৪৫ লাখ ডোজ টিকা দিয়েছিলাম। প্রধানমন্ত্রীর জন্মদিনে ৮০ লাখ ডোজ টিকা দেওয়ার টার্গেট পূরণ করতে মন্ত্রী, সংসদ সদস্য, রাজনীতিক ও গণমাধ্যমকর্মীসহ সবার সহযোগিতা চাই আমরা।”
আপাতত একদিনের জন্য এই ক্যাম্পেইন চলবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “একদিনের গণটিকাদান কর্মসূচির পাশাপাশি নিয়মিত চলমান কর্মসূচিও চলবে। বর্তমানে নিয়মিত কর্মসূচিতেও প্রতিদিন ৬ লাখ ডোজ ভ্যাকসিন দেওয়া হচ্ছে।”
এক প্রশ্নের জবাবে জাহিদ মালেক বলেন, “এখন পর্যন্ত আমাদের দেশে ৫ কোটি ৫২ লাখ টিকা এসেছে। প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে চার কোটি দুই লাখ মানুষকে টিকা দিয়েছি।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আজ (২৮ সেপ্টেম্বর) মঙ্গলবার। তিনি ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তিনি।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী জন্মদিনে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তাঁর অনুপস্থিতিতেই দিনটি উৎসব মুখর পরিবেশে নানা কর্মসূচি পালন করবে তাঁর নেতৃত্বাধীন দল আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
এমবি





