কুষ্টিয়ার ভেড়ামারার পল্লীতে কিশোরী রানী খাতুন (১৫) ১২ দিন ধরে নিখোঁজ রয়েছে। শুক্রবার পর্যন্ত পুলিশ রানী খাতুনকে উদ্ধার করতে পারেনি। এ ব্যাপারে ভেড়ামারা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

ভেড়ামারা উপজেলার ধরমপুর রশিদীপাড়া এলাকার খোয়াজ আলীর মেয়ে রানী খাতুন (১৫) গত ২৮ সেপ্টেন্বর দুপুর ১২ টার সময় নিজ বাড়ি থেকে বাইরে বের হয়। তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

গত ১২ দিনেও রানী খাতুনকে পুলিশ উদ্ধার করতে না পারায় তার পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে।

কেএইচ