হঠাৎ পরিবহন ধর্মঘটে অচল হয়ে পড়েছে বান্দরবান।
সড়কে পুলিশি হয়রানি বন্ধসহ ছয় দফা দাবিতে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন ও চট্টগ্রাম পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ যৌথভাবে এই ধর্মঘটের ডাক দিয়েছে।
পরিবহন সংগঠনগুলোর নেতৃবৃন্দ জানিয়েছেন, রোববার সকাল ৬টা থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত দুই দিন এই ধর্মঘট চলবে।
এদিকে পরিবহন ধর্মঘটের কারণে সকাল থেকে বান্দরবান, চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হয়েছে। সড়কগুলোতে হালকা যানবাহন চলাচল করছে। ফলে যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। বান্দরবানে বেড়াতে আসা পর্যটকরা আটকা পরেছেন।
ছয় দফা দাবিগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন পরিবহনের জন্য আলাদা টর্মিনাল করা, পরবহন শ্রমিকদের উপর পুলিশি হয়রানি বন্ধ করা, সড়কে অবৈধ যান চলাচল বন্ধ করা, পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র প্রদান ও সড়ক দুর্ঘটনার জন্য শুধুমাত্র পরিবহন শ্রমিকদের দায়ী না করে সমন্বিত ব্যবস্থা গ্রহণ করা।
এএইচ





