যশোরে পাকিস্তানি রিভলবার ও গুলিসহ আব্দুল কুদ্দুস নামে এক ‘সন্ত্রাসীকে’ গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে উপশহর পার্কের সামনে থেকে তাকে আটক করা হয়।
কোতয়ালী থানার এসআই এইচএম নাহিয়ান জানিয়েছেন, গোপন সূত্রে সংবাদ পেয়ে তাকে রাত সাড়ে ১১টার দিকে গ্রেফতার করা হয়। তার দেহ তল্লাশি করে পাকিস্তানে তৈরি একটি রিভলবার ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আব্দুল কুদ্দুস একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্রবাজি, বোমাবাজি ও ডাকাতির একাধিক মামলা আছে বলেও জানান তিনি।
আটক কুদ্দুস শহরতলীর কিসমত নওয়াপাড়ার মৃত সৈয়দ আলী গাজীর ছেলে।
কেএইচ





