২০০৪ সালে ২১ আগস্ট বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করে।

বৃহস্পতিবার সকালে সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কলেজ ক্যাম্পাস ঘুরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়।
সেখানে জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক মাহামুদুল হক জামাল, ফয়সাল আহম্মেদ বনি, সহসভাপতি সুমন খান রানা, মিকাইল মুন্সী, আমিনুর রহমান খান, শেখ জুয়েল প্রমুখ।

সমাবেশে বক্তরা ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িত পলাতক আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই