মুক্তিযুদ্ধের চেতনাকে বিনাশ করতে চায় যারা তারাই শেখ হাসিনাকে হত্যা করে নিশ্চিহ্ন করতে চায় আওয়ামী লীগকে। এরা সবাই একই সূত্রে গাঁথা।
২১ আগস্টের প্রথম প্রহরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ অফিসের সামনে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে হতাহতদের শ্রদ্ধা জানায় ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তানেরা’ সংগঠন। এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মাধ্যমে একটি নির্দিষ্ট দলের প্রধানকে হত্যা করার এ ধরনের চক্রান্ত দেশে নৈরাজ্য ও হত্যার রাজনীতিকে উসকে দেয়। বর্তমান সরকার এ ধরনের নেতিবাচক রাজনীতিকে সমূলে বিনাশ করতে কাজ করছে বলে মন্তব্য করেন তিনি।
২০০৪ সালে ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে চলছে এক শান্তিপূর্ণ সমাবেশ। জড়ো হয়েছে শত শত নেতাকর্মী এবং তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবেশের প্রধান অতিথি ছিলেন তিনি। মহুর্তের মধ্যে পুরো এলাকা রণক্ষেত্র।
এএস





