হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১৭ গ্রাম স্বর্ণসহ নাসিরউদ্দিন (৩৭) নামে এক ব্যক্তি আটক হয়েছেন। আটক ব্যক্তি চট্টগ্রামের বাসিন্দা।

রোববার বেলা ১১টার দিকে বিমানবন্দরের ক্যানোপি এলাকা থেকে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন আটক করে তাকে।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তানজিনা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুবাই থেকে ঢাকাগামী একটি ফ্লাইটে বিমানবন্দরে এসে নামলে তাকে সন্দেহের বশে তল্লাশি চালিয়ে এই স্বর্ণ উদ্ধার করা হয়।

তিনি জানান, প্রতিটা একশ’ গ্রামের ছয়টি স্বর্ণের বারসহ মোট ৮১৭ গ্রাম স্বর্ণ ভর্তি একটি বেলুন তার হাঁটুর সঙ্গে বাধা ছিল।

আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এই কর্মকর্তা।

এমআর/এএইচ