ইসলামী ফ্রন্টের নেতা ও টেলিভিশন উপস্থাপক নুরুল ইসলাম ফারুকী হত্যার প্রতিবাদে ডাকা রবিবারের হরতালের সমর্থনে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ যুবসেনার মৌলভীবাজার জেলা শাখা।

জেলা শহরের পৌর কমিউনিটি সেন্টার থেকে শনিবার দুপুর ১টায় বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ এলাকার এসআর প্লাজার সামনে গিয়ে শেষ হয়।

এর আগে বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা এসে পৌর কমিউনিটি সেন্টারে সমাবেশে মিলিত হন। সমাবেশে সিরাজনগর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শেখ শিব্বির আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য সিরাজুল ইসলাম চৌধুরী ও মাওলানা আশরাফুর রহমান প্রমুখ।

ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই